২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোমতি বাঁধে আশ্রিতদের উচ্ছেদের আদেশ, সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

গোমতী বাঁধে আশ্রিতদের উচ্ছেদে কুমিল্লা পানি উন্নয়ন বোডের্র (পাউবো) আদেশের প্রেক্ষিতে সেখানকার ‘বাস্তুহারা সংগ্রাম পরিষদ’ রোববার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি পেশ করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 03:13 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

স্মারকলিপিতে পরিষদ আশ্রিতদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার আহবান জানায়।

গোমতী নদীর উত্তর তীরে ৭০ কিলোমিটার বাঁধের ওপর নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে পাউবোর বেঁধে দেয়া সাত দিনের সময়সীমা ২ জুন শেষ হয়েছে। স্মারকলিপি গ্রহণকালে ইউএনও মাহবুবুল আলম দ্রুত তাদের পুনর্বাসনের আশ্বাস দেন।

সংগ্রাম পরিষদের আন্দোলনের মুখে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির নির্দেশে কার্যক্রম স্থগিত করা হলেও পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করেই পাউবো উচ্ছেদ অভিযানের আলটিমেটাম দেয়। এ নিয়ে এলাকার প্রায়

দু’লাখ ভূমিহীন বাসিন্দার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুনর্বাসন ছাড়া উচ্ছেদের চেষ্টা চালালে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ এবং আমরন অনশনসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দেয় সংগ্রাম পরিষদ।

স্মারলিপি প্রদান শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।