যশোরের পল্লীতে ভূমি ফাটল, আতংকগ্রস্থ গ্রামবাসী
যশোর সদর উপজেলার পল্লী এলাকা দলেননগর ও আন্দোলপৈতায় প্রায় দুই কিলোমিটার ভুমিতে বড় ধরণের ফাটল দেখা দিয়েছে। ফাটলের দৈর্ঘ ক্রমেই বাড়ছে। যাতে গ্রামবাসীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
জেলা প্রশাসক আব্দুল ওয়াজেদ ও ইউএনও মুশফিকুর রহমান রোববার বিকেলে ঘটনাস্থলে গিয়ে লোকজনদের আশ্বস্ত করেন।
গ্রামবাসীরা জানায়, কয়েকদিন আগে বয়ে যাওয়া ঝড়ের পরপরই এই ফাটল দেখা দেয়। প্রথমে কেউ এই ব্যাপারে গুরুত্ব না দিলেও প্রতিদিন এই ফাটল বাড়তে থাকে এবং এক পর্যায়ে ফাটল দুই কিলোমিটারে দাড়ায়।
এ বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে চিঠির মাধ্যমে দ্রুত জানানোর ব্যবস্থা করাবেন বলে জেলা প্রশাসক বিডিনিউজকে জানান।
