২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরেলগঞ্জে হরিণের চামড়াসহ চোরা শিকারী আটক

বাগেরহাট জেলার মোরেলগঞ্জের গাবগাছিয়া গ্রামের একটি বাড়িতে তল্লাশী চালিয়ে পুলিশ একটি হরিণের চামড়া উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

গোপন সংবাদের ভিত্তিতে রোববার এই অভিযান চালিয়ে পুলিশ গৃহকর্তা আব্দুল হককে (৩৫) গ্রেফতার ও হরিণের চামড়া উদ্ধার করে।

এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।

ধৃত আব্দুল হক পুলিশকে বলেছে, সে মাঝে মাঝে মাছ ধরতে সুন্দরবনে যায়। বেশ কিছু দিন আগে সুন্দরবনে একটি মৃত হরিণ দেখতে পেয়ে সে চামড়া ছাড়িয়ে আনে। তবে পুলিশ তার কথা বিশ্বাস করেনি।

পুলিশ বলছে, আব্দুল হক একজন চোরা শিকারী। তাকে আদালতে পাঠানো হয়েছে।