২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জে কলেজ ছাত্র আজাদ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও অপর চার জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 04:54 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

কারাদণ্ডপ্রাপ্তদের একহাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দু মাসের কারাদণ্ডে আদেশ দেওয়া হয়েছে।

সোমবার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ১২ মার্চ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় আবুল হাসেমের ছেলে হাসিবুল শিপন মৃত্যুদণ্ডপ্রপ্ত আসামী জাহিদের কথা মতো তাকে উত্তরপত্র না দেখালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরের দিন শিপন পরীক্ষা দিতে এলে জাহিদসহ ইমদাদ ফকির, নাসির ফকির, বাবুল শেখ ও মোমরেজ ধারাল অস্ত্র নিয়ে শিপনের ওপর হামলা চালায়। এ সময় শিপনের সাথে আসা তার চাচাতো ভাই আজাদ বাধা দিতে গেলে জাহিদ তাকে ছুরিকাঘাত করে। মারাত্মক আহত অবস্থায় আজাদকে হাসপাতাল নেয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় নিহতের চাচা আবুল হাসেম বাদি হয়ে ১২ জনকে আসামী করে মুকসুদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।