২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের ১ ভাগ সিস্টেম লসের ক্ষতি ৬৫ কোটি টাকা

মাত্র এক ভাগ বিদ্যুতের সিস্টেম লসের কারণে সরকারের আর্থিক ক্ষতির পরিমান ৬৫ কোটি টাকা। প্রতি বছর সরকার বিদ্যুতের সিস্টেম লস দিচ্ছে ৬৫০ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

রোববার জাতীয় সংসদে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির এক প্রশ্নের জবাবে বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে একথা জানান।

বিদ্যুৎ মন্ত্রী সংসদকে জানান, সিস্টেম লসের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছে। এর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে গ্রাহকদের মিটারিং ব্যবস্থা চালু, বিলিং পদ্ধতিকে কম্পিউটারাইজড এবং প্রিপেইড মিটার চালুকরণ।

নারায়ণগঞ্জ-৪ থেকে নির্বাচিত সঙসদ সদস্য গিয়াস উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুতের উৎপাদন ১ হাজার ২০ মেগাওয়াট বেড়েছে।