২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরশুরামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনির বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে নয় ইউপি সদস্য।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

চেয়ারম্যান মনির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে রোববার ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিউল্যাহ মিয়ার কাছে লিখিতভাবে অনাস্থা প্রকাশ করে।

অন্যদিকে, চেয়ারম্যান মনি জানান, সম্প্রতি স্যানিটেশনের কাজ করার জন্যে সরকার প্রত্যেক ইউপি সদস্যকে ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয়। কিন্তু সদস্যরা এ খাতে কোনও কাজ না করে ‘কাজ সম্পন্ন হয়েছে’ বলে প্রত্যয়নপত্র দাবি করে। চেয়ারম্যান ইব্রাহিম ইউপি সদস্যদের প্রত্যয়নপ্রত্র দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে বলে তিনি দাবি করেন।