নরসিংদী-১ উপনির্বাচন, চার দলীয় জোট প্রার্থীর জনসভা
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আপনারা জোট প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি নরসিংদীতে উন্নয়নের জোয়ার বইয়ে দেব।
তিনি রোববার শহরের সাটির পাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে নরসিংদী-১ আসনের উপনির্বাচনে চারদলীয় জোট প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. তোফাজ্জল হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান, জোট প্রার্থী খায়রুল কবির খোকন, জেলা জামাতের আমীর আফম আ. ছাত্তার, ইসলামী ঐক্য জোটের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা নরসিংদীতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড উল্লেখ করে ধানের শীষে ভোট দিয়ে জোট প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।
