২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে শিশু সাদ্দাম হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

জয়পুরহাট জেলার মন্ডলপাড়া গ্রামের শিশু সাদ্দাম হোসেন হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

রোববার রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এএফএম আমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এই মামলার অপর ৪ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়।

মৃত্যু দন্ডাদেশ প্রাপ্তরা হল: মোবারক আলী, আঃ রহিম, নুর ইসলাম ওরফে তুহিন, সাকেলা বেগম ওরফে শিরিন ও মোঃ হান্নান।

মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা ২০০০ সালের ১৫ অক্টোবর সফিকুল ইসলাম দিপুর ১০ বছরের শিশু সাদ্দামকে গলা টিপে হত্যা করে লাশ একটি কবরের মধ্যে ফেলে রাখে। এইঘটনায় সাদ্দামের পিতা ১১ জনকে আসামী করে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার প্রায় পাঁচ বছর পর আদালত এ রায় ঘোষণা করলো।