২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অষ্ট্র্রেলিয়ার অংশীদারিত্ব অব্যাহত থাকবে’

বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অষ্ট্র্রেলিয়ার অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত অষ্ট্র্রেলিয়ার হাইকমিশনার লরেন বারকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

তিনি সোমবার সমাজকল্যান মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সাথে তার কার্যালয়ে সাক্ষাতকালে একথা জানান।

বারকার বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে তাঁর সহযোগিতারও আশ্বাস দেন। পারষ্পরিক সহযোগিতায় উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও সুসংহত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী প্রতিবন্ধিদের জন্য সরকারী চাকরিতে কোটা সংরক্ষনসহ দুস্থ, অবহেলিত, সুবিধাবঞ্চিত মহিলা, পথশিশু ও প্রতিবন্ধি জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচী সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন।

তিনি আরও বলেন, সরকার প্রতিবন্ধিদের জাতীয় অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে ‘জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন কমপ্লেক্স’ নির্মানের কর্মসূচীও হাতে নিয়েছে।

মন্ত্রী জানান, সরকারের দারিদ্র্য দূরীকরণ কর্মসূচীর আওতায় তার মন্ত্রনালয় সুদমুক্ত ঋন কর্মসূচীসহ বিভিন্ন ভাতা কার্যক্রম গ্রহণ করেছে।

সাক্ষাতকালে অষ্ট্রেলীয় হাইকমিশনের ডেপুটি কমিশনার রিচার্ড রজার্স, সমাজকল্যান মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আব্দুল করিম উপস্থিত ছিলেন।