চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের ফরিদারপাড়ার একটি বাড়ি থেকে সোমবার র্যাব সদস্যরা দুটি বিদেশী পিস্তল ও ১১ রাউন্ড গুলিসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
র্যাব-৭ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১ টায় র্যাবের একটি দল ফরিদারপাড়ার লিটন ভিলার চতুর্থ তলায় আভিযান চালিয়ে মো. নিজাম ও মো. ইলিয়াসকে গ্রেফতার করে। এবং আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য বলে স্বীকার করে। এছাড়াও তারা গত ১৭ মে রহমতগঞ্জের প্রিমিয়াম ফ্যাশন গার্মেন্টসের ১১ লাখ ছিনতাইয়ের সাথে জড়িত ছিল বলে জানায়।
