২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পাটকল শ্রমিকদের লাঠি মিছিল, পাটকল দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বকেয়া বেতন মজুরী পরিশোধ, বন্ধ কলকারখানা চালুকরাসহ আট দফা দাবিতে সোমবার যশোর অভয়নগর উপজেলার রাজঘাটে যশোর জুট ইন্ডাস্ট্রিজ ও কার্পেটিং জুট মিলের প্রায় চার সহস্রাধীক শ্রমিক কর্মচারি লাঠি মিছিল করে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মঙ্গলবার পাটকল দুটির শ্রমিক কর্মচারী ঝাড়ু মিছিল করবে বলে জানান সিবিএ নেতারা।

এদিকে পাটকল দুটির কাছে সাড়ে সাত কোটি টাকা বিল বকেয়া থাকায় পিডিবি সোমবার দুপুরে পাটকল দুটির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এরমধ্যে যশোর জুট ইন্ডাস্ট্রিজ’র কাছে সাড়ে ছয় কোটি টাকা এবং কার্পেটিং জুট মিলের কাছে এক কোটি টাকারও বেশী বিদ্যুত বিল বকেয়া রয়েছে।