২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ট্রেন লাইনচ্যুত হয়ে ১০ জন আহত

জেলার রাজারহাট উপজেলার ঠাঠমারী ব্রীজের পাশে রোববার রাতে একটি যাত্রীবাহী ট্রেনের দু’টি গম বোঝাই বগিসহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে বমনা বাজারগামী যাত্রীবাহী ৪৪২-ডাউন ট্রেনটি ঠাঠমারী ব্রীজ পার হওয়ার পর পরই ইঞ্জিনের পেছনে গম বোঝাই একটি বগি উল্টে লাইনের পাশে পড়ে যায়। পরের বগি দুটিও লাইনচ্যুত হয়। এ সময় প্রাণভয়ে ভীত যাত্রীরা লাফিয়ে নামতে গেলে আহত হয় ১০ জন।

সোমবার বিকালে দুর্ঘটনা কবলিত ট্রেনটির উদ্ধার কাজ চলে। ওই দুর্ঘটনার পর থেকে কুড়িগ্রামের সঙ্গে অন্যান্য এলাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।