পাচারকালে উদ্ধারকৃত ৫ শিশুকে পুলিশ অভিভাবকদের হাতে তুলে দিয়েছে
সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারকালে র্যাবের উদ্ধার করা পাঁচ শিশুকে পুলিশ সোমবার তাদের অভিবাবকদের হাতে তুলে দিয়েছে।
শনিবার সাতক্ষীরার কাথন্দা সীমান্ত বাজার এলাকায় র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে পাঁচ শিশুকে উদ্ধার করে। তবে পাচারকারিরা ব্যারের উপস্থিতি টের পেয়ে ভারতে পালিয়ে যায়।
উদ্ধারপ্রাপ্তরা হচ্ছে সাতক্ষীরার রসুলপুরের সুমন (১১), পলাশপোলের আশরাফুল (১০) ও শরিফুল (৯), ভবানীপুরের শাহআলম (১০) ও কামালনগরের মেহেদী (৯)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোহাম্মদ জানান, এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা হয়েছে এবং উদ্ধারপ্রাপ্তদের অভিবাবকদের জিম্মায় দেয়া হয়েছে।
