২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার ২০০৪-০৫ অর্থ বছরের সম্পুরক বাজেট পাশ হবে

২০০৪-০৫ অর্থ বছরের সম্পুরক বাজেট মঙ্গলবার জাতীয় সংসদে আনুমোদন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 10:13 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

জাতীয় সংসদে ১২ জুন থেকে সম্পুরক বাজেট নিয়ে আলোচনা শুরু হয় এবং এটা মঙ্গলবার পর্যন্ত চলবে।

দুই দিন ব্যাপী এই বাজেট আলোচনায় বিএনপি, জামায়েত ইসলামি এবং জাতীয় পার্টির মোট ১৬ জন আইনপ্রণেতা অংশ নেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ৯ জুন জাতীয় সংসদে ২০০৪-০৫ অর্থবছরের সম্পুরক বাজেট পেশ করেন। একই সাথে ২০০৫-০৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটও পেশ করেন তিনি।

২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হবে আগামী ১৫ জুন এবং বিজনেস এডভাইজরি কমিটির সিদ্ধান্ত অনুসারে ৩০ জুন সংসদে তা পাশ হবে।

জাতীয় সংসদের বর্তমান অধিবেশন ১০ জুলাই পর্যন্ত চলবে।

সংসদের ১৫ তম অধিবেশনে সাবেক আর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ব্যপারে আলোচনা করতে সরকার অনিচ্ছা প্রকাশ করায় বিরোধী দল আওয়ামী লীগের আইন প্রণেতারা সংসদের এ ১৫তম অধিবেশন বয়কট করছে।