২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় এক ভারতীয় শান্তিরক্ষী নিহত

কঙ্গোর সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে সেদেশের সেনাবাহিনী ও অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের মধ্যে সংগঠিত বন্দুকযুদ্ধের সময় লক্ষ্যচ্যুত একটি গুলির আঘাতে মঙ্গলবার এক ভারতীয় শান্তিরক্ষী নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 02:49 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক জন মুখপাত্র থিয়েরি প্রোভেনদিয়ারের বরাত দিয়ে বলা হয়েছে, রুয়ান্ডা সীমানার কাছে গোমা শহরের ৩০ কিলোমিটার দূরে সেক গ্রামে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধ চলাকালে আরও তিন ভারতীয় সেনা আহত হয়।

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মুখপাত্র কামাল সাইকি বলেন, কঙ্গোর সেনাবাহিনী সশস্ত্র বিদ্রোহীদের একটি গাড়িকে ধাওয়া করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এর আগে ২৫ ফেব্রুয়ারি কঙ্গোতে বিদ্রোহীদের অতর্কিত হামলায় নয় বাংলাদেশী সেনা এবং ২৫ মে আরও এক বাংলাদেশী সেনা নিহত হয়।