বাংলাদেশ মেনোপজ সোসাইটির যাত্রা শুরু
প্রফেসর শাহলা খাতুনকে সভাপতি এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সুরাইয়া রহমানকে মহাসচিব করে সম্প্রতি বাংলাদেশ মেনোপজ সোসাইটির নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশের সামজিক প্রেক্ষাপটে দেশের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য ও মনন সেবার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই সোসাইটি গঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সোসাইটির কর্মসূচির মধ্যে রয়েছে প্রাক মেনোপজ ও মেনোপজ পরবর্তী সমস্যা সম্পর্কে সমাজের প্রবীণ সদস্যদের সচেতন করার পাশাপাশি এ সময় যেসব শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে সেগুলো মোকাবেলায় প্রস্তুতি গ্রহণে সহায়তা প্রদান।
