মালয়েশিয়া থেকে ওমরাহ হজ্ব যাত্রী পরিবহন করছে বিমান
বাংলাদেশ বিমান প্রথমবারের মত মালয়েশিয়া থেকে ওমরাহ হজ্ব যাত্রী পরিবহন করতে শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ বিমান দক্ষ ব্যবস্থাপনায় হজ্ব যাত্রী পরিবহনে সুনাম অর্জন করায় মালয়েশিয়ার ওমরাহ হজ্ব যাত্রীরা বিমানের প্রতি আগ্রহ দেখায়। গত এপ্রিল থেকে বাংলাদেশ বিমান মালয়েশিয়া থেকে ওমরাহ হজ্ব যাত্রী পরিবহন শুরু করে।
বাংলাদেশ বিমান এ পর্যন্ত ২,০০০ যাত্রী পরিবহন করেছে বলে সূত্র জানায়। আগামী অক্টোবর পর্যন্ত বিমান মালয়েশিয়া থেকে আরও ৩,০০০ ওমরাহ হজ্ব যাত্রী পরিবহন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এই ৩,০০০ যাত্রী ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে মালয়েশিয়া ফেরার পথে ১২ ঘন্টার জন্য ঢাকায় যাত্রা বিরতি করবে। এ সময় তাদেরকে রাজধানী ও এর আশপাশের দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখানোর ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন হজ্ব যাত্রীদের এই ভ্রমনের ব্যবস্থা করবে।
