মহাখালীতে যুবক খুন
রাজধানীর মহাখালীতে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে মঙ্গলবার আব্দুল মালেক (৩৫) নামে এক যুবক খুন হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সোয়া বারোটার দিকে আমতলা সোনালী ব্যাংকের সামনে একটি চায়ের দোকানে বসা অবস্থায় কয়েকজন অস্ত্রধারী যুবক মালেককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তার মাথা, বুক এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলি লাগে।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত মালেক ইমাম নামে একজন সন্ত্রাসীর সহযোগী এবং পূর্ব শত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে সবার ধারণা।
ময়নাতদন্তের জন্যে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
