জীবন বীমার সাথে পরবর্তী ৩ বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বিজিএমইএ
কর্মচারীদের জন্য গ্রুপ ইনস্যুরেন্স এর জন্য মঙ্গলবার বিজিএমইএ জীবন বীমা করপোরেশনের (জেবিসি) সাথে আরও তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছে।
মঙ্গলবার বিজিএমইএ এর কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিজিএমইএর সভাপতি আনিসুর রহমান এবং জেবিসির পরিচালক সিরাজুল ইসলাম খান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুসারে বিজিএমইএর সকল সদস্য জেবিসিকে মাসিক ৮০০০ টাকা পিমিয়াম পরিশোধ করবে।
বীমা অনুসারে শ্রমিক কর্মচারীদের দুর্ঘটনাজনিত মৃত্যুতে নিহতের পরিবার এক লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএর নেতৃবৃন্দ এবং জেবিসির কর্মকর্তারা বক্তব্য রাখেন।
