২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের শিবু মার্কেট সংলগ্ন খালের উভয় পাড়ে উচ্ছেদ অভিযান শুরু

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে মঙ্গলবার ফতুল্লা থানার শিবু মার্কেট সংলগ্ন খালের উভয় পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহমেদ, অপর দু’জন ম্যাজিস্ট্রেট এবং এক প্লাটুন পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন।

ঢাকা-নারায়ণগঞ্জ বাঁধ (ডিএনডি) এলাকায় বসবাসকারী জনগণকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষার জন্য স্থানীয় লোকজনের আবেদনের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ বছরের এ অভিযান পরপর কয়েকদিন চলবে এবং পুরোপুরিভাবে বর্ষা মৌসুম শুরুর আগেই প্রায় ১০ কিমি দীর্ঘ নিষ্কাশন খালের দু’পাড়ে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।