২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্কুল ছাত্রী ধর্ষণের মামলায় ৬ জনের যাবজ্জীবন

জেলার মতলব উত্তর উপজেলার আলোচিত অষ্টম শ্রেণীর ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুব-উল-ইসলাম রায়ে ছয় জনের যাবজ্জীবন, সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

জানা যায়, আসামিদের মধ্যে সুজাউদ্দিন, রুপভান এবং খোরশেদ আলম জেল হাজতে রয়েছে। বোরহান উদ্দিন, মায়ারাণী এবং ইব্রাহিম পলাতক রয়েছে।

১৯৯৯ সালে ওই অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অপহরণ ও ধর্ষণের ঘটনা ঘটে।