২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অপরাধ বেড়ে যাওয়ায় সরকার উদ্বিগ্ন

সম্প্রতি রাজধানীতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে। এ ধরণের অপরাধ প্রবণতা বন্ধ করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ক্লোজ সার্কিট টেলিভিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ২৫তম বৈঠকে আরও জানানো হয়, হাইওয়ে রাস্তায় ও নৌপথে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় কমিউনিটি পুলিশ চালু করা হয়েছে।

বৈঠকের একটি সূত্র বিডিনিউজকে জানান, সিএনজি অটোরিক্সা, টেক্সিক্যাব এবং নৌকা ও ট্রলারসহ ছোটখাটো যানবাহন ছিনতাই প্রতিরোধ করতে সরকার অপরাধপ্রবণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও কোস্ট গার্ড নিয়োগসহ বেশ কিছু বিশেষ পদক্ষেপ নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পুলিশের আইজি, ডিজি, র‌্যাব, বিডিআর’র ডিজি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।