২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদিশার বিরুদ্ধে দায়ের করা দু’টি মামলা এরশাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বিদিশার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছেন এবং পাসপোর্ট সংক্রান্ত মামলাটি তার নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

কিছু কিছু পত্রিকায় বিকৃতভাবে প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করে বুধবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এরশাদের দায়েরকৃত মামলার একটি হল তাকে ভয় ভীতি প্রদর্শন, সম্পত্তির ক্ষতি সাধন, চুরি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অপরটি গোপনে পূর্বের স্বার্মী সাথে সহাবস্থান ও পূর্বের স্বামীর নামে পাসপোর্ট গ্রহন সংক্রান্ত।

পাসপোর্টের ব্যাপারে যে মামলাটি দায়ের করা হয়েছে সেটি পাসপোর্ট অধিদপ্তর করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও উপদেষ্টামন্ডলীর এক যৌথ জরুরী বৈঠকে সকল সাংগঠনিক জেলা নেতৃবৃন্দের যৌথ সভা, দেশের বিভাগীয় শহরসমুহে রোডমার্চসহ জনসভা, জেলা ও নির্বাচনী এলাকায় জনসভা ও রাজনৈতিক জনসভার কর্মসুচির সিদ্ধন্ত নেয়া হয়।

বেঠকে অন্যান্যের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী জাফর আহমেদ, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, মেজর জেনারেল (অব.) সামসুল হক, সৈয়দা রাজিয়া ফয়েজ, ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী এমপি, জি এম কাদের এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।