২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজর মঞ্জুর হত্যা মামলা খারিজ আবেদনের শুনানি ১৭ জুলাই

হাইকোর্ট ১৭ জুলাই মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলা খারিজ আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেছে। সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এ মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 10:46 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হুসেইন এবং বিচারপতি মামুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ মঙ্গলবার এ আদেশ জারি করেন।

এ মামলায় পাঁচ অভিযুক্তের মধ্যে দুই অভিযুক্ত মেজর জেনারেল (অব.) আব্দুল লতিফ এবং লেফটেনেন্ট কর্নেল (অব.) শামসুর রহমান মামলাটি খারিজের জন্যে আবেদন করেন।

চার্জশিটে উল্লেখ রয়েছে, মেজর জেনারেল মঞ্জুরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নিয়ে পুলিশ হেফাজত থেকে সেনা তত্ত্বাবধানে নিয়ে আসা হয়। পথিমধ্যে এরশাদ টেলিফোনে ব্রিগ্রেডিয়ার আজিজ এবং ব্রিগেডিয়ার লতিফকে নির্দেশ দেন মঞ্জুরকে হত্যা করার জন্যে।

পরে জেনারেল মঞ্জুরের বড় ভাই আবুল মনসুর একটি মামলা দায়ের করেন।

চার্জশিটে অভিযুক্তরা হলেন-লেফটেনেন্ট জেনারেল (অব.) এইচএম এরশাদ, মেজর জেনারেল (অব.)আব্দুল লতিফ, লেফটেনেন্ট কর্নেল (অব.) শামসুর রহমান,ক্যাপ্টেন (অব.) কাজী এমদাদুল হক এবং লেফটেনেন্ট কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভুঁইয়া।

মেজর জেনারেল (অব.) আব্দুল লতিফ এবং ক্যাপ্টেন (অব.) কাজী এমদাদুল হক ঢাকা মেট্রোপলিটন জজের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।