একেটেল’র পোস্টপেইড গ্রাহকদের জন্য ‘ক্লাব ম্যাগনেট’ চালু
দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান একেটেল বৃহস্পতিবার তার সিলভার, গোল্ড ও প্লাটিনাম পোস্টপেইড গ্রাহকদের জন্য আকর্ষণীয় ‘ক্লাব ম্যাগনেট’ সেবা চালু করেছে।
এর উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একেটেল এর ব্যবস্থাপনা পরিচালক নাসির বিন বাহারান জানান, একেটেলের প্রতি বিস্বস্ত হয়ে যে সকল গ্রাহক কমপক্ষে ছয় মাসের জন্য একেটেলর গ্রাহক হয়েছেন প্যাকেজটির তাদের বিশেষ সেবা প্রদান করবে।
তিনি বলেন, “ক্লাব ম্যাগনেটের তিন ক্যাটেগরির সদস্য রয়েছে। গ্রাহকদের যারা মাসে ২,৫০০ থেকে ৪,৪৯৯ টাকার মধ্যে বিল পরিশোধ করেন তারা সিলভার কার্ড এবং যারা ৪,৫০০ থেকে ৬’৪৯৯ টাকার মধ্যে বিল পরিশোধ করেন তারা গোল্ড কার্ড এবং ৬,৫০০ থেকে এর উপরে বিল প্রদানকারীরা প্লাটিনাম কার্ডধারী গ্রাহক হবেন।”
এছাড়াও একেটেল ক্লাব সদস্যদের বিনা মূল্যে সিম পূনঃস্থাপন, মাসিক কিস্তিতে বিনা সূদে বিল পরিশোধ, এনডব্লিউডি সুবিধাসহ অতিরিক্ত একটি পোস্টপেইড স্টান্ডার্ড সংযোগ, ৩০০ টাকাসহ অতিরিক্ত একটি পোস্টপেইড মোবাইল টু মোবাইল সংযোগ এবং এই গ্রাহকদের সকল একেটেল সেবাদান কেন্দ্রে ওয়ান স্টপ সুবিধা সহ বিভিন্ন সুযোগ প্রদান করছে।
ক্লাব ম্যাগনেট সদস্যগণ একেটেল ছাড়াও ঢাকা সোনারগাঁও হোটেল, হোটেল সী গাল (কক্সবাজার), মেডিনোভা মেডিকেল সার্ভিস, রহিমআফরোজ সুপারস্টোর (আগোড়া), হার্টজ, সেন্টমার্টিন (চট্টগ্রাম), হোটেল সী-ক্রাউন (কক্সবাজার),মালায়েশিয়ান এয়ারলাইন্স সহ আরও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা লাভ করবে।
সারাদেশ একেটেল এর এক মিলিয়নের বেশি পোস্ট ও প্রি-পেইড গ্রাহক রয়েছে।
