২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানবিক সমাজ গঠনে শুভ শক্তি, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেগে উঠতে হবে’

তত্ত্ববধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, মানবিক সমাজ গঠনে শুভ শক্তি, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেগে উঠতে হবে। চারপাশে বিরাজমান অন্ধকার, নিষ্ঠুরতা, দানবিকতা দেখে হতোদ্যম হবার কিছু নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

দরদী মানুষের সমাজ গঠন করেই দেশকে অন্ধকারের শক্তির রাহুগ্রাস থেকে মুক্ত করতে হবে।

শুক্রবার মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট্রের কল্যান প্রকল্প দীপশিখা স্বাস্থ্যসেবা ও রোগ নির্নয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ট্রাস্ট্র সভাপতি সাইফউদ্দিন আহমদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রবীন জননেতা বরুণ রায়, ট্রাস্ট্র সম্পাদক শেখর দত্ত, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক রশীদ ই মাহবুব, দীপশিখা কেন্দ্রের নির্বাহী প্রধান খালিদা আক্তার প্রমুখ। সভা পরিচালনা করেন শহীদ তাজুল পত্নী নাসিমা ইসলাম। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অপলা ফরহাত নভেদ ও সুস্মিতা আহমেদ ঝর্ণা।

ট্রাস্ট্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীপশিখা স্বাস্থ্যসেবা ও রোগ নির্নয় কেন্দ্রে সর্বসাধারণের স্বার্থে ৫০ ভাগ কম মূল্যে সকল পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, থাকছে সর্বোচ্চ মানের নিশ্চয়তা।