২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় নৌবাহিনী প্রথম মহিলা ভাইস অ্যাডমিরাল পুনিতা ২০ জুন দায়িত্ব বুঝে নিচ্ছেন

ভারতের নৌবাহিনীর প্রথম মহিলা ভাইস অ্যাডমিরাল হিসেবে ২০ জুন দায়িত্ব বুঝে নিচ্ছেন লে. জে. পুনিতা আরোরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রদীপ কাহুল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বুধবার পুনের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে (এএফএমসি) ‘বড় খানা’ (ঐতিহ্যগত পার্টি)র মধ্য দিয়ে বিদায় জানানো হয় তাকে। কমিশনপ্রাপ্ত জুনিয়র অফিসাররা এর আয়োজন করে।

চলতি সপ্তাহের প্রথমদিকে এএফএমসিতে দিল্লির নৌবাহিনীর মেডিকেল সার্ভিসের মহাপরিচালক (ডিজিএমএস) হিসেবে পুতিনার দায়িত্ব গ্রহণ সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশ এসে পৌঁছালে মর্যাদাপূর্ণ এই কলেজে খুশির বন্যা বয়ে যায়।

তিনিই ভারতীয় সেনাবাহিনীর প্রথম নারী সদস্য, যিনি তিন তারকা অবস্থানে গেলেন। এই পদ লাভ করে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। আরোরা আগামী ২০ জুন দিল্লির নৌ সদর দপ্তরে দায়িত্ব বুঝে নেবেন বলে আশা করা হচ্ছে।

আরোরা ১৯৬৮ সালে সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন। এরপর তিনি এএফএমসিতে প্রথম লেডি কমান্ড্যান্ট পদে উন্নীত হন।