২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রলার ডুবে ১ নিহত, নিখোঁজ ১০

জেলার নবীগঞ্জ উপজেলার আহম্মদপুরের কাছে কুশিয়ারা নদীতে শনিবার সন্ধ্যায় একটি ট্রলার ডুবে এক শিশু নিহত এবং ১০ জন নিখোঁজ রয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 10:22 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

নিহত শিশুর নাম মহিম। স্থানীয় জনগণ তার লাশ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ট্রলারটি মৌলভীবাজার জেলার শেরপুর থেকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর যাচ্ছিল। সন্ধ্যার দিকে আহম্মদপুরের নিকট নদীতে থাকা প্রচন্ড ঢেউ এবং বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি স্পীডবোটের ঢেউয়ে ট্রলারটি উল্টে যায়। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠলেও ১০ জনের সন্ধান পাওয়া যায় নি।

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে।