বগুড়া আরডিএ’র ব্যাবস্থাপনা পর্ষদের ৩৪তম সভা অনুষ্ঠিত
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি’র (আরডিএ) ব্যাবস্থাপনা পর্ষদের ৩৪তম সভা রোববার এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ব্যবস্থাপনা পর্ষদের প্রধান আবদুল মান্নান ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় একাডেমি কতৃক গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রমের উপস্থাপন ও পুনঃমূল্যায়ন এবং প্রশাসনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপনসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ব্যবস্থাপনা পর্ষদের সদস্য জিয়াউল হক জিয়া, গোলাম মোহাম্মদ সিরাজ এমপি এবং কাজী রাফিকুল ইসলাম এমপি সভায় উপস্থিত ছিলেন।
