নড়াইলের মাটিতে গভীর ফাটল
যশোর ও ঝিনাইদহের পর এবার নড়াইলের সদর উপজেলার সীমাখালী গ্রামের মাটিতেও ফাটল দেখা দিয়েছে। ফাটলের প্রশস্ততা ক্রমেই বাড়ছে। গ্রামবাসীরা চরম আতংকে রয়েছে।
আবাদী ও অনাবাদী জমিতে প্রায় ৬০০ ফুট দীর্ঘ ফাটলের গভীরতা ১৮ থেকে ২০ ফুট। কোথাও কোথাও ফাটলের গভীরতা ২৫ ফুটে ঠেকেছে।
গ্রামবাসীরা জানায়, সপ্তাহ খানেক আগে অনাবাদী জমিতে সামান্য ফাটল দেখা দিলে তারা বিষয়টি আমলে নেয় নি।
কিন্তু এর মাত্রা দিনকে দিন বেড়েই চলছে। জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট কোন সরকারি কর্মকর্তা রোববার পর্যন্ত ঘটনাস্থলে যাননি বলে জানিয়েছে গ্রামবাসীরা।
