২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দু’হাজার বছর আগের মন্দির

যশোরের মনিরামপুর উপজেলার ধুনর গ্রামে দুই হাজার বছরের পুরনো একটি মন্দিরের খোঁজ পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদরা খননকাজ অব্যাহত রেখেছেন। ইতোমধ্যেই সেখানে পাথর ও মাটির বেশ কয়েকটি পুরাকীর্তি পাওয়া গেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ মে ধুনরে পুরাকীর্তি আহরণে প্রত্নতত্ত্ব বিভাগের ফিল্ড অফিসার মির্জা আবুল বাশারের নেতৃত্বে বাগেরহাট জাদুঘরের উপপরিচালক লাভলি ইয়াসমিনসহ ১০ সদস্যের একটি দল খনন কাজ শুরু করে।

তারা ধারণা করছেন, দুই কিংবা আড়াই হাজার বছরের প্রাচীন কোনও মন্দিরের অস্তিত্ব খুঁজে বের করতে তারা সক্ষম হবেন।

প্রায় ৪৫ শতক জমিতে খনন কাজের প্রাথমিক পর্যায়ে পাথরের তৈরি প্রায় ৬ ইঞ্চি লম্বা গণেশের মূর্তি, মাটির তৈরি মূতির্, পাথরের পাঞ্জা এবং মাটির তৈরি ৫/৭টি থালাবাসন পাওয়া গেছে। এছাড়াও টালির তৈরি তিনফুট চওড়া প্রাচীরের সন্ধান মিলেছে। এ থেকেই তারা মন্দিরের অস্তিত্ব আশা করছেন।

সূত্র আরও জানায়, ১৯৯৬ সালে ওই স্থানটি সরকারি গেজেটভুক্ত হয়। সিএস রেকর্ড অনুযায়ী উল্লেখিত স্থানে খাসজমির পরিমাণ ৯ একর ৯ শতক।