২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মনবাড়িয়ায় চিঠি দিয়ে ডাকাতি, ডাকাতদের আক্রমনে আহত ৫

ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগরের শিবপুরে সোমবার দিবাগত মধ্যরাতে জনৈক খলিলুর রহমানের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতিকালে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে পাঁচ ব্যাক্তি জখম হয় এবং ডাকাতরা নগদ টাকাসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 06:16 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের ডাকাতি মামলার কয়েকজন চিহ্নিত আসামী এক সপ্তাহ পূর্বে চিঠি দিয়ে এ ডাকাতি করে।

নবীনগর পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে।