নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, ২শিশু আহত
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পৃথক দুটি স্থানে মঙ্গলবার সকালে বজ্রপাতে ২ মহিলার মৃত্যু ঘটেছে এবং আহত হয়েছে আরো ২ শিশু।
সকালে জেলার কলমাকান্দায় ঝড় শুরু হলে তেলীগাঁও গ্রামের রেজিয়া খাতুন (৩৫) বাড়ির সামনে হাঁস চড়াতে গেলে বজ্রপাতে নিহত হন। অপরদিকে কয়রা গ্রামের হযরত আলীর স্ত্রী আনোয়ারা বেগম (২৮) ঝড়ে আম কুড়াতে গেলে বজ্রপাতে নিহত হন। একই সময় বজ্রপাতে ২ টি শিশু আহত হয়।
