২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে গৃহবধূকে এসিড নিক্ষেপ

ঝালকাঠি সদরের গরঙ্গল গ্রামে সোমবার মাঝরাতে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের সুভাষ হালদারের স্ত্রী রাজলক্ষ্মী (৩৫) নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ঘরের চারপাশে বেড়া ছিল না। রাত ২টার দিকে দুর্বৃত্তরা তার শরীরে এসিড ছুঁড়ে দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। শরীরের বিভিন্ন স্থান ঝলসে যাওয়া অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের লোকদের ধারণা, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একটি মহল এ ঘটনা ঘটিয়েছে।

থানার এক কর্মকর্তা জানিয়েছেন, তারা এসিড নিক্ষেপের কথা শুনেছেন তবে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি।