পাহাড়ী ঢল ও ভারী বর্ষনে জিঞ্জিরাম নদের পানি বাড়ছে
ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বর্ষনে জেলার জিঞ্জিরাম নদের পানি বৃদ্ধি পেয়েছে।
জিঞ্জিরাম নদের পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ফেরিঘাটসহ বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। প্রবল স্রোতের কারণে ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় চরআমখাওয়া ইউনিয়নের খোলাবাড়ী, চিথুলিয়া গ্রামের শত শত বাড়ী নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙ্গন রোধ করতে না পারলে বন্যার সময় খোলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ শত শত বাড়ী নদী গর্ভে হারিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
