২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার এককভাবে শ্রমিকদের অবৈধ যাতায়াতের তদারকি করতে পারবে না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সোমবার বলেছেন, শ্রমিকদের অবৈধ অভিবাসন নিয়ন্ত্রন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

তিনি বলেন, শ্রমিকদের অবৈধ অভিবাসন দেশের ভাবমুর্তি ও সুনাম ক্ষুন্ন করছে এবং এ ব্যাপারে সকলের সচেতনতা প্রয়োজন।

বিভিন্ন দেশে অবৈধ বাংলাদেশী শ্রমিক আটক প্রসঙ্গে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, বিষয়টি অসহ্যের পর্যায়ে চলে গেছে এবং এতে ভবিষ্যতে দেশের জনশক্তি রপ্তানিতে প্রভাব পড়বে।

কুয়েতে বাংলাদেশী মিশনে হামলা নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুয়েতি দূতাবাসে হামলার পরিকল্পনাকারীরা শ্রমিকদের বেতন না দেওয়ার কারণে ওই কোম্পানিতে হামলার পরিকল্পনা করেছিল।

কিন্তু পরে তারা তাদের পরিকল্পনা পরিবর্তন করে দূতাবাসে হামলা চালায়। তবে আমরা তদন্ত রিপোর্টের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

এপ্রিলের ২৪ তারিখে ৭’শরও বেশি বাংলাদেশী শ্রমিক কুয়েতের সুরাহ এলাকায় অবস্থিত বাংলাদেশী দুতাবাসে হামলা চালায়।