রাজশাহীর চারঘাটে বিএনপি নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত
রাজশাহীর চারঘাট থানা বিএনপি’র বহিষ্কৃত সভাপতি আবু সাইদ চাঁদ সোমবার দুপুরে আজকের কাগজের সাংবাদিক নওরোজ ফয়সাল বিদ্যুতকে লাঞ্ছিত করে ও প্রাণনাশের হুমকি দেয়।
এই অভিযোগে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে চারঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এবং নিরাপত্তার আবেদন করেছেন। অভিযোগে বলা হয়েছে চারঘাট বিএনপির কোন্দল নিয়ে পত্রিকায় রিপোর্ট করার কারনে পৌরসভার সচিবের কক্ষে ডেকে নিয়ে চাঁদ তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং এক পর্যায়ে লাঞ্ছিত করে। একই সাথে কয়েকজন বিএনপি নেতা ও আন্যান্য সাংবাদিককেও গালাগালি করে চাঁদ।
