সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০
মেয়েদের উত্যক্ত করা নিয়ে রোববার রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে তিন শিশু ও পাঁচ মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টায় এলানদাহ ও চারগ্রাম গ্রামবাসীদের মধ্যে এ সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় ১১টি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে এবং অন্য ১১ টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। এছাড়াও আটটি অগভীর নলকূপ মেশিন ও তিনটি পাওয়ার ট্রিলারে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
