সাংসদ নুরুল হক হাওলাদারের মৃত্যুবার্ষিকী মঙ্গলবার
বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সংসদ সদস্য এএফএম নুরুল হক হাওলাদারের ৩২তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার।
১৯৭৩ সালের ৩১ মে রাত ৮টায় তৎকালীন ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার নড়িয়া থানার শালধগ্রামে তাঁর নিজ বাড়িতে আততায়ীরা তাঁকে গুলি করে হত্যা করে। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধে তিনি স্থানীয়ভাবে সংগঠকের দায়িত্ব পালন করেন এবং পাকবাহিনীর বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নড়িয়ায় তার নিজ বাড়িতে নুরুল হক একতা সংঘ কোরানখানি, মিলাদ মাহফিল, কাঙ্গালি ভোজ ও আলোচনাসভা আয়োজন করেছে। এছাড়া আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি এ উপলক্ষ্যে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনাসভা আয়োজন করেছে।
