২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ২ পুলিশ

লক্ষ্মীপুর জেলা সদরে সোমবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত এবং সার্জেন্টসহ দুই পুলিশ গুরুতর আহত হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 03:43 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টার দিকে সদর উপজেলার প্রধান সড়কের খাদৈয়া নামক স্থানে রামগতি থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহি চেয়ারকোচ আল কাসেদ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-১১৩৩) স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্রী প্রিয়াকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

অপরদিকে একই সড়কে সোমবার দুপুর ১টার দিকে এক মটর সাইকেলের সাথে বিপরীতমুখী টেম্পুর সংঘর্ষ ঘটলে মটর সাইকেল চালক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম ও আরোহী কনস্টেবল দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উভয় ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।