২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ- নেপালে বাড়ছে ভারতের চোরাই গাড়ির রপ্তানি

দিল্লি থেকে অনেক চোরাই গাড়ি বাংলাদেশ ও নেপালে রপ্তানি হচ্ছে যা ভারতীয় কর্তৃপক্ষের জানা আছে। ভারতীয় ম্যাগাজিন আউটলুকের চলতি সংখ্যায় এ তথ্য প্রকাশিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

আউটলুক জানায়, চুরি যাওয়া শত শত গাড়ি আগে দিল্লির একটি মার্কেটে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিক্রি করা হতো। এখন চোরা কারবারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ও নেপালে এই ব্যাবসা বিস্তার করেছে ।

রিপোর্টে বলা হয়, গত চার বছরে কি পরিমান গাড়ি চুরি হয়েছে তার সঠিক কোন হিসাব নেই। কিন্তু পাশ্ববর্তী দুই দেশেই চোরাকারবারীরা তাদের চোরাইকৃত গাড়ীর পাচার বৃদ্ধি করেছে ।

দিল্লি থেকে চুরি হওয়া অধিকাংশ গাড়ি ভূয়া রেজিস্ট্রেশন দেখিয়ে দেশের অভ্যন্তরেই বিক্রি করা হতো। কিন্তু গাড়ি চুরি বেড়ে যাওয়ায় চোরাকারবারীরা ভারতীয় পুলিশের চোখে ধরা পড়ে যায় ।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়, বাংলাদেশ ও নেপালে যে সব গাড়ি চলছে তার অধিকাংশই ভারতের চোরাই গাড়ি যা অল্প দামে বিক্রি করা হয়েছে ।

কিছু চোরাকারবারী বার্মাতেও গাড়ি পাচার করতে চেষ্টা করেছিল কিন্তু সেখানকার সীমান্তে কড়া প্রহড়া থাকায় তারা তেমন সাফল্য লাভ করতে পারেনি ।

অন্যদিকে, পশ্চিম বাংলা ও উত্তরপূর্বের কিছু আন্ডারগ্রাউন্ড লিংকেজের মাধ্যমে চোরাকারবারীরা বাংলাদেশে চোরাই গাড়ী পাচার করছে ।

উত্তরপূর্ব রাজ্যসমূহ, নেপাল ও বাংলাদেশে চোরাই গাড়ির চাহিদা বাড়ায় চোরাইকারবারীদের তৎপরতা আরো বাড়ছে।