২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ডাকাতদের ফেলে যাওয়া বোমার বিস্ফোরণে স্কুল ছাত্র আহত

রাজধানীর উত্তরার ফায়দাবাদ গ্রামে রোববার সকালে এক স্কুল ছাত্র ডাকাতদের ফেলে যাওয়া ককটেলের বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 05:04 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার সকালে ১০ টায় ৫ম শ্রেনীর ছাত্র আরিফ (১০) স্কুলে যায়। স্কুলের ভেতর বন্ধুদের সাথে লিচুর বিচি খুজঁতে গিয়ে একটি লাল বল দেখতে পায় সে। কৌতুহলবশত তা নিয়ে খেলা শুরু করলে ককটেলটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে আরিফ মারাত্মক আহত হয়।

আরিফ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।