২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

ফেনীর অদূরে সিলোনিয়া নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নাজমুল (৪০) এবং অজ্ঞাত পরিচয় দুই ব্যাক্তিসহ তিনজন নিহত হয়।

আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।