রাজবাড়ীতে অপহৃত ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের ২০ দিন পর শনিবার পুলিশ রাজবাড়ী পৌর ছাত্র দলের যুগ্ম সম্পাদক রাজু আলম মুনিরের লাশ উদ্ধার করেছে।
মুনিরকে অপহরণের পর তার পিতা মো. শাহজাহান ২৭ মে ১১ জনকে আসামী করে রাজবাড়ী থানায় একটি অপহরণ মামলা করলে পুলিশ ছোট মিলন ও মাস্টার লিটন নামে দুজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য অনুসারে পুলিশ শনিবার রাতে শহরের ধুঞ্চি গ্রামের আব্দুল হালিম শেখের নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের মেঝে খুঁড়ে তার লাশের সন্ধান পায়।
