রাজধানীর সাথে সিলেট-চট্টগ্রামের রেল যোগাযোগ পুনরায় শুরু
রাজধানীর সাথে সিলেট-চট্টগ্রামের রেল যোগাযোগ কয়েক ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার শেষ রাতের দিকে পুনরায় চালু হয়েছে।
বিক্ষুব্ধ জনতা রেল লাইন উপড়ে ফেলে এবং নরসিংদী রেলওয়ে ষ্টেশনে হামলা চালালে ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আসন্ন ২২ জুন অনুষ্ঠেয় উপ-নির্বাচনে নরসিংদী সদর আসনে বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি) ঢাকা বিশ্বদ্যিালয়ের কেন্দ্রিয় ছাত্র-ছাত্রী সংসদের (ডাকসু) সাবেক জিএস খায়রুল কবির খোকনকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় জনগন প্রতিবাদে ফেটে পড়ে। তারা শনিবার নরসিংদী শহরে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
পুলিশের সহায়তায় রেলওয়ে কর্র্তৃপক্ষ নরসিংদীর সাথে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ পুনরায় চালু করতে সক্ষম হয়।
জরুরী ভিত্তিতে রেললাইন মেরামতের কাজ সম্পন্ন করার পর অবশেষে শুক্রবার মধ্যরাত নাগাদ রেলযোগাযোগ সচল হয়।
