২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬টি সরকারী হাই স্কুলে ৫৮ শিক্ষকের পদ শূণ্য

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন কুমিল্লা অঞ্চলের ৪টি জেলার ২৬টি সরকারী হাই স্কুলের ৫৮টি শিক্ষকের পদ খালি রয়েছে দীর্ঘদিন। এতে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সংশ্লিষ্ট অধিদপ্তর জানায়, কুমিল্লা অঞ্চলের লক্ষীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মোট ২৬টি সরকারী হাই স্কুল রয়েছে। এর মধ্যে কুমিল্লা জেলাতে সরকারী হাই স্কুলের সংখ্যা সর্বোচ্চ ৯টি, চাঁদপুরে ৭টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৭টি এবং লক্ষীপুরে ৩টি।

এসব স্কুলগুলোতে ১৩টি প্রধান শিক্ষকের পদসহ ৫৮শিক্ষকের পদ শূণ্য রয়েছে। দীর্ঘদিন থেকে এসব স্কুলে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের পদ শূণ্য থাকায় সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রশাসনিক এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যায়।