২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় প্রচন্ড গরমে ৩ জনের মৃত্যু, শতাধিক অসুস্থ্য

পাবনা জেলায় প্রচন্ড গরমে গত ২৪ ঘন্টায় তিন ব্যাক্তি মৃত্যবরণ করেছে। অসুস্থ্য হয়ে পড়েছে শতাধিক ব্যাক্তি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 04:28 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

প্রচন্ড গরমে সদর উপজেলার আরিফপুর গ্রামের আব্দুল খালেক (৫২), দরিভাউডাঙ্গা গ্রামের গোলাম হোসেন (৬৮) ও হঠাৎপাড়ার হাদু খাঁ (৯০) প্রচন্ড গরমে মারা যায়। চিকিৎসকগন জানিয়েছেন এদের প্রত্যেকেরই ‘হিট স্ট্রোকে’ মৃত্যু হয়েছে। এছাড়া গরমের কারণে শতাধিক মানুষ অসুস্থ্য হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পদ্মা ও যমুনা তীরবর্তী এলাকায় লু হাওয়া বইছে। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াসে ওঠানামা করছে।