২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ডেন্টাল কলেজের টেকনোলজিস্টসহ তিনজন নিহত

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার পৃথক ঘটনায় মহিলা টেকনোলজিস্টসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 09:57 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

নিহত টেকনোলজিস্টের নাম শাহিদা (৩৫)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে সায়েদাবাদ সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় সে আহত হয়।

আহতাবস্থায় পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

শাহিদা ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের টেকনোলজিস্ট ছিল।

অপর ঘটনায় মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় দুপুরে পাঁচতলা বিল্ডিংয়ের দেওয়াল রং করার সময় পড়ে গিয়ে জসিম (২৫) নামে এক পেইন্টিং কর্মী নিহত হয়।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। সন্দেহ করা হচ্ছে, সে নেশাসক্ত ছিল।