২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালিতে শিবিরের হামলায় ছাত্রলীগ নেতা আহত

জেলার কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক কামরুল (২৩) সশস্ত্র শিবির ক্যাডারদের হামলায় মারাত্মক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 05:24 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেচ্ছা এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে ঢাকা কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র কামরুলের ওপর স্থানীয় শিবির ক্যাডাররা এ হামলা চালায়।