২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে জবাই করা যুবকের লাশ উদ্ধার

জেলার গাংনী উপজেলার মোহম্মদপুর গ্রামে মাথাভাঙ্গা নদীর তীরবর্তী জঙ্গল থেকে বৃহস্পতিবার সকালে কৃষকরা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 03:02 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

গ্রামবাসী জানায়, সকালে কৃষকরা জমি চাষ করতে যাওয়ার সময় মাটিতে চাপা পড়া একটি লাশের অনাবৃত অংশ দেখতে পায়। পরে তারা স্থানীয় থানায় খবর দেয়।

পুলিশ জানায়, দুস্কৃতিকারীরা শারীরিক নির্যাতনের পর বুধবার গভীররাতে ওই যুবককে জবাই করে জঙ্গলের ভেতরে মাটি চাপা দিয়ে রাখে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে এটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে সন্ত্রাসীদের দ্বারা অপহৃত যুবকের লাশ হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

এলাকাবাসী জানায়, সন্ত্রাসীরা প্রায়ই কুষ্টিয়া জেলার দৌলতপুরের বিভিন্ন গ্রাম থেকে মানুষ অপহরণ করে এনে মুক্তিপণ আদায় করে।